স্টাফ রিপোর্টার,
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রদলের সভাপতি মোতাহের হোসেন সুমনের সভাপতিত্বে ও সহ-সভাপতি কাউসার খানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সাধারণ সম্পাদক সবুজ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ঝর্ণা আক্তার, সাধারণ সম্পাদক রিফাত সরদার প্রমূখ।
এসময় উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু বলেন, সারা দেশে ধর্ষণ ও নারীর প্রতি নানা ধরনের সহিংসতার দ্রুত বিচার করতে হবে। সেই সাথে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন তিনি।