শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

দৌলতদিয়া পশুবাহী ট্রাকে চাঁদা আদায়কালে ১ জন গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ জুলাই, ২০২১

0Shares

লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী)

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে যাওয়ার জন্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আসা পশুবাহী ট্রাকে চাঁদা আদায়কালে ১ জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন, উত্তর দৌলতদিয়ায় মজিদ শেখের পাড়ার মৃত-মেসের সরদারের ছেলে আমজাদ হোসেন (৪১)। এজাহার সূত্রে জানা যায়, পিকাপ চালক মোঃ আনিসুর রহমান, ১৮ তারিখ দুপুরে কুষ্টিয়া শহর থেকে পিকাবে গরু লোড করে হেলপার আলামিনসহ ঢাকার উদ্দেশ্যে রওনা করি বিকেল ৫ ঘটিকার সময় গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ফেরি ঘাটের সামনে মহাসড়কে পৌঁছালে জ্যামে আটকা পড়ি জ্যামে আটকে থাকা অবস্থায় ৪ থেকে ৫ জন লাঠিসোটা নিয়ে পিকাপের সামনে এসে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন তাহারা বলেন এই রাস্তা দিয়ে গরু নিতে হলে তাদেরকে ৫ হাজার টাকা চাঁদা দিতে হবে আমি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা আমাকে মারপিট করে এ সময় চিৎকার করিলে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং আসামিকে আমি ঝাপটাইয়ে ধরে রাখি। ওই সময় গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ মিজানুর রহমান ঘটনাস্থলে আসলে আসামিকে তাহার হেফাজতে গ্রহণ করে। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৌলতদিয়া ঘাটে আমরা বিশেষ নজরদারি রেখেছি। পশুবাহী ট্রাকে চাঁদা আদায় করার চেষ্টা করলেই আমরা গ্রেফতারের আওতায় নিয়ে আসছি। এ অভিযান আমাদের অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীর বিরূদ্ধে মামলা দিয়ে সোমবার (১৯ জুলাই) আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg