শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

মা ফিরে পেল তার আদরের সন্তান, সিসি ক্যামেরার সুফল

দৌলতদিয়া ঘাটে হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ

স্টাফ রিপোর্টার / ৮৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

0Shares

কামাল হোসেন ||

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া ঘাট এলাকা থেকে হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া লঞ্চঘাটের প্রবেশপথ থেকে তৃষা আক্তার নিঝুম (১১) কে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন শেখ।

তৃষার মা জান্নাতুল খাতুন বলেন, বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা মেয়ের বাড়ী থেকে মেয়েকে সাথে নিয়ে সাভারে ফিরছিলেন। বাসে দৌলতদিয়া ঘাটে নামার পর মাস্ক ক্রয় করতে গিয়ে অনেক লোকের ভীরে তৃষা হারিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে দৌলতদিয়া পুলিশ বক্সে এসে রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন স্যারকে বিষয়টি বলি। তারপর স্যাররা দ্রুত সময়ের মধ্যে আমার মেয়েকে খুজে এনে আমার হাতে তুলে দেয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন শেখ বলেন, দুপুর ১২টার দিকে জান্নাতুল খাতুন নামে এক নারী তার মেয়ে হারিয়ে যাবার বিষয়টি বললে আমরা দৌলতদিয়া পুলিশ বক্সে ৮টি সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে, ঘাট এলাকায় কর্মরত শতাধিক পুলিশ সদস্যকে মেয়েটির সম্পর্কে অবহিত করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে লঞ্চঘাট এলাকায় তৃষার অবস্থান শনাক্ত করি। তারপর তৃষাকে তার মায়ে হাতে তুলে দেই। এ সময় তৃষাকে চিপস, পানি ও জুস সহ তার পরিবারের সবাইকে নদী পারের ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg