শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপারে দুর্ভোগ

স্টাফ রিপোর্টার / ৭৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২০

0Shares

ডিএম ফাহিমুর রহমান

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি সংকট চলছে। আসছে ঈদ বাড়ছে দূর্ভোগ।
দিনের বেলার চেয়ে সন্ধ্যার পর বাস ও ট্রাক বৃদ্ধি পায়। বুধবার (২২ জুলাই) দুপুর ২ টা পযন্ত ৫ শতাধিক মাল ভর্তি ট্রাক ও অর্ধ শতাধিক যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় রয়েছে। দিনের বেলায় ১২/১৩ টি ফেরি চলাচল রাতে ফেরির সংখ্যা অর্ধেক কমে যায়। ফলে দূর্ভোগ দেখা দেয় চরমে। দৌলতদিয়া ঘাটে বিআইডাব্লিউটিসির কোন কর্মকর্তাই ট্রাক ড্রাইভারদের দূর্ভোগের কথা শুনার কোন কর্মকর্তা পাওয়া যাচ্ছে না। ঘাটে যানজট বৃদ্ধি পাওয়ায় ১৩ কিলোমিটার অদূরে গোয়ালন্দ মোড়ে জেলা ট্রাফিক পুলিশ অপচনশীল (বাজে মাল) ভর্তি ট্রাক পারাপার আটক করে রেখেছে। গোয়ালন্দ মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট সঞ্জিত বুধবার জানান, দৌলতদিয়া ঘাটে যান জট হ্রাস পেলে এখান থেকে সিরিয়াল দিয়ে ট্রাক ছেড়ে দেওয়া হচ্ছে। দেশের দক্ষিণ অঞ্চলের ২১টি জেলা থেকে ঢাকাগামী এ সকল ট্রাক দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ভয়াবহ ফেরি সংকট ও পদ্মা নদীর স্রোত বৃদ্ধি পাওয়ায় যানবাহন পারাপার হতে পাছে না। সামনে ঈদের মাত্র কয়েক দিন বাকি থাকলেও যানবাহন বৃদ্ধি পেলেও ফেরি বৃদ্ধি পায় নি। মাত্র ছোট-বড় ১২ টি ফেরি দিয়ে ধীর গতিতে যানবাহন পারাপার করা হচ্ছে। কবে নাগাদ এ সকল যানবাহন পারাপার হতে পারবে তাও কেউ বলতে পারছে না।
ট্রাক ড্রাইভাররা জানান, দৌলতদিয়া বুকিং কাউন্টারে গত ৩ মাস পূর্বেও প্রতিটি ট্রাক থেকে ১ শত ২০ টাকা করে অতিরিক্ত টাকা আদায় করা হতো। জেলা পুলিশ উক্ত ঘুষের টাকা আদায় বন্ধে তৎপরতা হওয়ায় ফেরির গতি কমে গেছে এবং কাউন্টারের টিকিট ধীর গতিতে দেওয়া হচ্ছে। ফেরি সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় কমে যাচ্ছে। লক্ক-ঝক্কর মার্কা ফেরি প্রায়ই অচল হয়ে পড়ছে।
আরিচা বন্দরের বিআইডাব্লিউটিসি ডিজিএম মোঃ জিল্লুর রহমান জানান, বুুধবার (২২ জুলাই) দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ১৩ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। পদ্মা নদীর স্রোত বৃদ্ধি পাওয়ায় ফেরি পারাপারে সময় বেশি লাগছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg