শিরোনাম
রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ

দৌলতদিয়া আবাসিক বোডিংয়ের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ –

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১৪১০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকায় নামে বেনামে অবৈধ আবাসিক বোডিং গুলোতে চলছে রমরমা দেহ ব্যবসা।

জানাগেছে, দৌলতদিয়া বাজার এলাকায় নামে বেনামে যে সকল অবৈধ আবাসিক বোডিং গড়ে উঠেছে সে সকল বোডিং গুলোতে রাতে চলে রমরমা দেহ ব্যবসা। এ বোডিংগুলো কিছু স্থানীয় দালাল টাইপের লোক দ্বারা পরিচালিত হয়ে থাকে। রাতে প্রতিটি বোডিংয়ে দুই থেকে তিনজন করে মহিলা থাকে তাদের কাজ দেহ ব্যবসা করা আর লোক পটানো ।

পতিতালয়ের মত মহিলা আবাসিক বোডিংগুলোতে ছোট ছোট মেয়েদের দিয়ে দেহ ব্যবসা করাচ্ছেন। কারন ছোট মেয়েদের কাস্টমাররা বেশি পছন্দ করে আর বেশি টাকা দিয়ে থাকে। যে মহিলাদের বয়স এতটু বেশি তারা প্রতি রাতে ২ থেকে ৪ হাজার টাকা ইনকাম করে আর যে সকল মেয়েদের অল্প বয়স তাদের প্রতি রাতে ইনকাম ৫ থেকে ১০ হাজার।

মেয়েরা দেহ ব্যবসা করে যে টাকা উপার্জন করে তার অর্ধেক টাকা আবাসিক বোডিং মালিকেরা নিয়ে নেয়।
আবার রাতে বোডিং মালিকেরা ফোনের মাধ্যমে কন্টাক করে বিভিন্ন এলাকা থেকে অল্প বয়সের মেয়েদের নিয়ে আসে তারা সারা রাত বোডিংয়ে থেকে ভোর বেলা বেরিয়ে যায়।

বাজার মুখী অবৈধ আবাসিক বোডিংগুলোতে রমরমা দেহ ব্যবসা করায় ব্যাপক ভাবে ক্ষতি হচ্ছে বাজারের পরিবেশ। বাজারের পরিবেশ সুন্দর ভাবে বজায় রাখতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ চান সকল ব্যবসায়ীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আবাসিক বোডিংয়ের দেহ ব্যবসায়ী তিনি বলেন, আগে আমরা সন্ধার পর থেকে বোডিংয়ে ঢুকতাম আর এখন রাত ৯টার পর ঢুকি। আমরা যত টাকা ইনকাম করবো তার অর্ধেক টাকা বোডিং মালিকের দিয়ে বাদবাকী টাকা নিয়ে সকালে চলে আসি।

দৌলতদিয়া বোডিং সমিতির সভাপতি আবুল কাশেম ফকির বলেন, বাজারে পাশে হাতে গনা কয়েকটি বোডিংয়ে অবৈধ কার্যকালাপ করে থাকে এর জন্য আমি অনেক বার বোডিং মালিকদের নিষেধ করেছি। নিষেধ করার পরও তারা বোডিংয়ে দেহ ব্যবসা করে যাচ্ছে। এখন তাদের সমিতি থেকে বাদ দিয়া দেব।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, পতিতালয় কাছে থাকতে ঐখানে আবার দেহ ব্যবসা চলবে কেনো? যেহেতু পতিতালয়ের যাবার সুযোগ আছে। আমি এব্যাপারে কোন অভিযোগ পাইনি। তবে এখন নিজে থেকেই বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg