শিরোনাম
রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয় পরিদর্শনে পুলিশ সুপার, শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার আহ্বান গোয়ালন্দে ন্যায্যমূল্যে সার সরবরাহসহ ১০ দফা দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীর মাথা থেঁতলানো রক্তাক্ত মরদেহ উদ্ধার বালিয়াকান্দিতে শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধের অভিযোগ, প্রথম কর্মদিবসেই পরিস্থিতি শান্ত করে প্রশংসিত ইউএনও মুরাদ ইসলাম রাজবাড়ীতে গণশুনানি: নাগরিকদের অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির গোয়ালন্দে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের সচেতন করলেন ওসি পাংশায় সচল পাইপগান ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার পাংশায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা মোন্তাজ গ্রেপ্তার রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীর মাথা থেঁতলানো রক্তাক্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে হোসনে আরা হাসি (২৮) নামের এক যৌনকর্মীর মাথা থেঁতলানো ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে যৌনপল্লীর মো. রুবেল নামের এক বাড়িওয়ালার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর দৌলতদিয়া যৌনপল্লীর মো. রুবেলের বাড়ির একটি কক্ষে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে প্রাথমিকভাবে মরদেহের সুরতহাল ও ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন আলামত সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়।

ঘটনার রহস্য উদঘাটন ও আলামত সংগ্রহের জন্য বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহের কাজ শুরু করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় কয়েকজনের দাবি, হাসির মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছে। এতে তার মাথা থেঁতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাসিকে তার নিজ কক্ষে বিছানার ওপর মৃত অবস্থায় দেখতে পায়। পরে ঘটনাস্থলের আলামত সংগ্রহের জন্য সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়। ক্রাইমসিন ইউনিটের সদস্যরা আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করতে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্রাইমসিন ইউনিটের কার্যক্রম শেষে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

উল্লেখ্য, এর মাত্র কয়েক দিন আগে দৌলতদিয়া যৌনপল্লীতে কথিত প্রেমিকের মারধরে গুরুতর আহত সোনিয়া আক্তার (৩০) নামের আরেক যৌনকর্মীর মৃত্যু হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট রাতে দৌলতদিয়া যৌনপল্লীতে সোনিয়া আক্তারকে মারধর করে গুরুতর আহত করেন তার বাবু (কথিত প্রেমিক) মো. জুয়েল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg