শিরোনাম
ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধনের ঘোষণা গোয়ালন্দে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ ও মরণোত্তর বীমা দাবি পরিশোধ

দৌলত‌দিয়া মাছ বাজারের খাজনা আদায়ে বাধা প্রদানের অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার / ৩১২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

নিয়মতান্ত্রিক ও বৈধভাবে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা নেওয়ার পরও দৌলতদিয়া হাট বাজারের খাজনা আদায়ে বাঁধা প্রদানের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ইজারাদার প্রতিষ্ঠান দেওয়ান ট্রেডার্স।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে গোয়ালন্দ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেওয়ান ট্রেডার্সের পার্টনার ও গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, দেওয়ান ট্রেডার্স সর্বোচ্চ দরদাতা হিসেবে বৈধভাবে দৌলতদিয়া বাজার ইজারা নেওয়ার পরও বাজার ব্যবসায়ী পরিষদের কথিত সভাপতি মোহন মণ্ডল গংদের বাঁধার কারণে আমরা খাজনার টাকা তুলতে পারছি না। তিনি তার নিজ স্বার্থে জেলে ও ব্যবসায়ীদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে আমাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

তিনি আরও জানান, চলতি বছরের ১৯ মার্চ দেওয়ান ট্রেডার্স ৩২ লাখ ৮৩ হাজার ১শত ৫০ টাকায় দৌলতদিয়া বাজারের ইজারা গ্রহণ করে। সরকারি নির্দেশনা অনুযায়ী ১ বৈশাখ (১৪ এপ্রিল) থেকে শতকরা ৫ টাকা হারে খাজনা আদায়ের অনুমতি থাকলেও জেলেদের দুর্দশার কথা বিবেচনা করে ৩ টাকা হারে খাজনা নির্ধারণ করা হয়। এরপরও মোহন মণ্ডল গং এর বাঁধার কারণে নির্ধারিত সময়ের মধ্যে কোনো খাজনা আদায় সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে প্রশাসনের সহযোগিতা কামনা করে এবং খাজনা আদায়ে বাঁধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানান ভুক্তভোগীরা।

এছাড়াও সংবাদ সম্মেলনে দেওয়ান ট্রেডার্সের অন্যান্য পার্টনার ছাড়াও ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg