শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

দৌলতদিয়ায় ১৪০০ লিটার চোরাই তেলসহ আটক দুই

Lutfor Rahman / ৩৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি ট্রলার ও ১৪০০ লিটার চোরাই ডিজেল তেলসহ দুই জনকে আটক করেছে নৌ পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ মো. এমরান মাহমুদ তুহিন।

আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার ছলিম শেখের ছেলে কামাল শেখ (৩৫) ও একই ইউপির নাছির সরদার পাড়ার সাত্তার বেপারীর ছেলে হাবিল ব্যাপারী (৩২)।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, দৌলতদিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ মো. এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে এসআই মাসুদ আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ২নং ফেরী ঘাট এলাকায় একটি পুরাতন ট্রলার ও ৭ ব্যারেল তেল প্রতিটি ব্যারেলে ২০০ লিটার করে মোট ১৪০০ লিটার চোরাই ডিজেল তেলসহ তাদেরকে আটক করা হয়।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg