শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

দৌলতদিয়ায় হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, 
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকা থেকে হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ঘাট ও পুরাভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন  ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার রাজিবটেক ইউনিয়নের খালপারড়কান্দি গ্রামের লোকমান হোসেনের ছেলে মো. সায়িল আহমেদ (২২) এবং ফরিদপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কমলাপুর এলাকার শেখ আসলামের ছেলে শেখ রায়হান (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ঘাট ও পুরাভিটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সায়িল আহমেদ ও শেখ রায়হানকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে মোট ৫০ পুরিয়া কথিত হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৯, তারিখ ০৬ মার্চ ২০২৬। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন থানার এসআই সেলিম। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg