শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

দৌলতদিয়ায় অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মানববন্ধন

Lutfor Rahman / ৩১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার;

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।

রবিবার (২৭ এপ্রিল) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত দৌলতদিয়া মাছ বাজার এলাকার বাইপাস সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি দৌলতদিয়া মাছ বাজার থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া টার্মিনাল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও আড়ৎদার মোহন মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আড়ৎদার রেজাউল করিম, আনোয়ার খা, গোয়ালন্দ জেলে সমবায় সমিতির সভাপতি ইছাক সরদার, সাধারণ সম্পাদক অছেল বেপারীসহ জেলে ও ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আগে শতকরা ১ টাকা হারে খাজনা আদায় করা হলেও বর্তমান ইজারাদার তা বাড়িয়ে শতকরা ৫টাকা নির্ধারণ করেছেন। অতিরিক্ত খাজনা আরোপের ফলে জেলেরা দৌলতদিয়া বাজারে মাছ বিক্রি করতে অপারগ হয়ে পড়ছে, যা বাজার ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

তারা আরও জানান, ইজারাদারদের এ অনিয়ম চলতে থাকলে বাজারে মাছের যোগান কমে যাবে এবং ব্যবসায়ীরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন। এজন্য অবিলম্বে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ এবং মৎস্য ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানায়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg