শিরোনাম
বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন

তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার / ২১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার এক সাধারণ মানুষ মুন্নু শেখ নীরব মানবসেবার মাধ্যমে হয়ে উঠেছেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তীব্র গরমে ট্রেনে ভ্রমণরত তৃষ্ণার্ত যাত্রীদের মাঝে দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বিনামূল্যে ঠান্ডা পানি বিতরণ করে আসছেন তিনি। কোনো প্রচার-প্রচারণা বা ব্যক্তিগত স্বার্থের আশায় নয়, কেবল মানবতার টানে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন এই মানবিক মানুষটি।

মুন্নু শেখের ব্যতিক্রমী এই উদ্যোগ স্থানীয় মানুষের ব্যাপক প্রশংসা অর্জনের পাশাপাশি কালুখালী উপজেলা প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করে। তাঁর নিঃস্বার্থ মানবসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মুন্নু শেখের মতো মানুষ সমাজের প্রকৃত সম্পদ। নিজের সীমিত সামর্থ্যের মধ্যেও প্রতিদিন অসংখ্য তৃষ্ণার্ত মানুষের হাতে এক গ্লাস ঠান্ডা পানি তুলে দিয়ে তিনি মানবতার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে অনুকরণীয়।

এদিকে, মুন্নু শেখের এই মানবিক উদ্যোগকে আরও বিস্তৃত করতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তাদের বিশ্বাস, সবার সম্মিলিত সহযোগিতা পেলে তিনি আরও বৃহৎ পরিসরে অসহায় ও তৃষ্ণার্ত মানুষের সেবা করে যেতে পারবেন।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, সমাজে মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবী মনোভাব ও সামাজিক দায়বদ্ধতাকে উৎসাহিত করতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। মুন্নু শেখের মতো মানুষের উদ্যোগ অন্যদেরও মানবসেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে আমরা আশা করি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg