শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকামুখী যাত্রীদের সেবায় গোয়ালন্দের আনসার সদস্যরা

স্টাফ রিপোর্টার / ৮৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

0Shares

সাইফুর রহমান পারভেজ।।

দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট। এই ঘাট দিয়ে ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ভিড় থাকে প্রতিবারই। ঈদ উদযাপন শেষে সবাই আবার যার যার কর্মস্থলে ফিরে যায়। আর এই মানুষ গুলোকে সেবা দিতে প্রতি বছরই রাজবাড়ী আনসার ও ভিডিপি সর্বত্র সেবা করে যাচ্ছে প্রতিটা ঈদেই। দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় ও সকল যাত্রীদের মাস্ক পরিধান বিষয়ে সতর্ক করা হচ্ছে।

রাজবাড়ী আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট ,রাশেদুজ্জামান রাশেদ জানান, পবিত্র ঈদুল আজহার উৎযাপন পরবর্তী জনসাধারণ যাতে নির্বিঘ্নে দৌলতদিয়া ফেরিঘাট পারাপার হতে পারে সেইজন্য রাজবাড়ী জেলা আনসার ও ভিডিপি ৪৫ জন সদস্য, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস এর সাথে নিয়োজিত রয়েছে আনসার সদস্যরা। ঘাটের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য বিশেষ সেবার ব্যবস্থাসহ মানুষকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য লঞ্চে উঠার পূর্বে যাত্রীদের জীবাণুমুক্ত পানি দিয়ে হাত ধোবার ব্যবস্থা করা হয়েছে এবং কোন লঞ্চ যেন অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সেজন্য তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg