শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার / ৫৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

0Shares

আজ ১৩ আগস্ট ২০২০ তারিখ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনলাইন প্লাটফর্মে ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতার(স্কুল ও কলেজ পর্যায়ে)পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলসাদ বেগম মহোদয় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

স্কুল পর্যায়ের রচনা প্রতিযোগিতায় রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উম্মে হাবিবা ও হুমায়রা খান (দোয়া) যথাক্রমে ১ম ও ৩য় স্থান অধিকার করে। বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাইসুল ইসলাম প্রান্ত এ প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করেন। এছাড়া কলেজ পর্যায়ে লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজ এর ছাত্রী সাবরিনা তানজিল ও সুমাইয়া ইয়াসমীন যথাক্রমে ১ম ও ৩য় স্থান অধিকার করে। বহরপুর কলেজের ছাত্রী তুরফা তাবাসসুম ২য় স্থান অধিকার করে।
করোনাকালে রাজবাড়ী জেলা প্রশাসন স্বাস্থ্যবিধি অনুসরণ করে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg