শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

ডিআইজির উদ্যোগে দৌলতদিয়ায় যৌনকর্মীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার / ৪৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম : দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীর পিছিয়ে পড়া বাসিন্দাদের জন্য রবিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

ঢাকা রেন্জের ডিআইজি হাবিবুর রহমানের (বিপিএম,পিপিএম) সার্বিক ব্যাবস্থাপনায় তার স্বেচ্ছাসেবী সংগঠন “উত্তরন ফাউন্ডেশন” এ ক্যাম্পের আয়োজন করে।

যৌনপল্লীর পাশে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠে এ ফ্রি ক্যাম্প পরিচালিত হয়।

বেলা ১২ টার দিকে ক্যাম্পের উদ্বোধন করেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান পিপিএম(বার)। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উত্তরন ফাউন্ডেশনের পরিচালক এম এম মাহবুব হাসান।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীরের সঞ্চালনায় আলোচনা পর্বে অংশ নেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফ-উজ-জামান।

টাংগাইলের কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আনহারুর রহমান (গাইনী এন্ড অবস), নর্দার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (গাইনি এন্ড অবস) ডা. জেবুন নেছা খুশিসহ চিকিৎসক দল ক্যাম্পে সেবা প্রদান করেন।

ক্যাম্পে দিনব্যাপী কয়েক’শ রোগীকে নানা ধরনের চিকিৎসা সেবা, ব্যাবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয় ।

জেলা পুলিশ সুপার পিপিএম (বার) এমএম শাকিলুজ্জামান তার বক্তব্যে বলেন, “ডিআইজি হাবিবুর রহমান একজন মানবিক মানুষ। তিনি তার উত্তরন ফাউন্ডেশনের মাধ্যমে হিজড়া,বেদে,অসহায় যৌনপল্লীর যৌনজীবিসহ দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন ধরে সেবাধর্মী বিভিন্ন কাজ করে চলেছেন।আজকের ফ্রি মেডিকেল ক্যাম্প তারই একটি অংশ। ভবিষ্যতে এ সেবার পরিধি আরো বাড়ানো হবে”।আমরা সবাই মিলে সমাজ থেকে দুঃস্হ ও অসহায় শব্দগুলো মুছে দিতে চাই বলে তিনি এ সময় দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg