শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

ডাকাতির প্রস্তুতিকালে গোয়ালন্দে ৫ যুবক গ্রেফতার, অস্ত্র উদ্ধার

Lutfor Rahman / ৪৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম // রাজবাড়ীর গোয়ালন্দে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ৫ যুবককে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে। ২৪ জানুয়ারি রোববার দুপুরে এক এজহারে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
এজহার সূত্রে জানা যায়, রোববার ভোররাত সারে ৩ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টহল পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ধারালো ১ টি রাম দা,৩ টি ছুরি,১ টি হাতুড়ি ও এগুলো বহনকারী একটি চটের বস্তা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত যুবকরা হলেন আমজাদ মন্ডলের ছেলে রায়হান মন্ডল (২০),আবুল মোল্লার ছেলে সাগর মোল্লা (২০),মনির ফকিরের ছেলে জুয়েল ফকির (২৮),দুখি মিয়ার ছেলে আকাশ আহম্মেদ মন্ডল (২১) এবং খলিল সরদারের ছেলে ইমন সরদার (২০)। এরা প্রত্যেকেই গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, মহাসড়কে গাছের গুড়ি ফেলে এরা যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। অভিযানকালে অপর ৯/১০ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে থানায় মামলা দায়েরের পর ধৃত আসামীদের রোববার আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg