শিরোনাম
গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার বালিয়াকান্দিতে মেয়েকে ধর্ষ/ণের দায়ে বাবার যাবজ্জীবন গোয়ালন্দে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোয়ালন্দে ছিনতাইয়ের অভিযোগ, পালানোর সময় মোটরসাইকেল-মোবাইল ফেলে গেলেন অভিযুক্তরা। কালুখালীতে কৃষক হত্যা: দ্রুত আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে সরকারি স্থাপনা আবাসন হিসেবে ব্যবহার, প্রশ্নের মুখে পৌরসভার তিন কর্মকর্তা

টাকা আত্মসাতের দায়ে বগুড়া যমুনা ব্যাংক শাখা ব্যবস্থাপক গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৫৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২০

0Shares

ব্যাংকের ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের দায়ে যমুনা ব্যাংক বগুড়া শাখার সাবেক ম্যানেজার সওগাত আরমানকে (৪৫) গ্রেপ্তার করেছেন দুদক বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের বড়গোলা এলাকায় যমুনা ব্যাংকের শাখা থেকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া দুদকের আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক মো. মনিরুজ্জামান জানান, ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়ার পর প্রাথমিক ভাবে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে অভিযান চালিয়ে মঙ্গলবার বর্তমানে ঢাকায় সংযুক্ত, ব্যাংকের সাবেক ম্যানেজার সওগাত আরমানকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সওগাত আরমান রংপুর জেলা সদরের কামালকাসনা এলাকার মোহতাছিম বিল্লাহর ছেলে। তিনি ২০১৭ সালের ১১ অক্টোবর ওই ব্যাংকের বগুড়া শাখায় যোগ দেন বলে জানা যায়।প০

দুদক বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে দুর্নীতি দমন আইনের ৪০৯ ও ৪২০ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। বগুড়া সদর থানার দায়িত্বরত কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিৎ করেছেন। আজ তাকে আদালতে তোলা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg