শিরোনাম
পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন

ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক চেয়ারম্যান আটক

Lutfor Rahman / ২৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার;

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় দৌলতদিয়া ইউপির সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাতটার দিকে দৌলতদিয়া ইউপির ৪ নং ওয়ার্ড বেপারী পাড়া তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. আব্দুর রহমান মন্ডল (৪৫) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের মৃত ফজের আলী মন্ডলের ছেলে। এছাড়াও তিনি গোয়ালন্দ উপজেলা যুবলীগের সহ-সভাপতি।

জানা গেছে, গত ৪ আগষ্ট গোয়ালন্দ উপজেলার রেলগেটের পাশে মসজিদের সামনে ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগ এনে গত ১০ আগস্ট গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শরিফুল ইসলাম। মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় আব্দুর রহমান মন্ডল এজাহার নামীয় ২৬ নম্বর আসামি।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আব্দুর রহমান মন্ডলকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg