শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

চুরি করে পালিয়ে যাবার সময় জনতার হাতে মোটরসাইকেল চোর আটক-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে ধাওয়া করে আটক করেছে জনতা। এসময় অপর আরেক সদস্য পালিয়ে যায়।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) দুপুর ১.৩০ মিনিটের সময় গোয়ালন্দ উপজেলা কৃষি অধিদপ্তরের অফিসের সামনে এ ঘটনা ঘটে। জনতার হাতে আটক চোর ফরিদপুর কোতোয়ালি থানার আলিপুর গ্রামের সামছুর ছেলে রাসেল।

জানা গেছে, দুপুরে কৃষি অধিদপ্তরের কার্যালয়ের বারান্দায় রাখা একটি ডিসকভার মোটরসাইকেল তালা ভেঙ্গে নিয়ে যাচ্ছিলেন রাসেল। এসময় কয়েকজন তাকে দেখে ধাওয়া দিলে মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যেতে চায় রাসেল। তাকে ধাওয়া করে ওয়ে স্কেল ব্রিজের সামনে থেকে আটক করে জনতা। পরে পুলিশে খবর দিলে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক দেওয়ান শামীম এসে থানায় নিয়ে যায়।

চোর রাসেল তার স্বীকারোক্তিতে জানান, তার সাথে একই এলাকার ইমরাস নামে আরো একজন ছিলো। ইমরাস দুইদিন আগেই এই মোটরসাইকেল টি টার্গেট করে। মঙ্গলবার দুপুরে অফিসের সবাই খেতে যাওয়ার সময়টা কাজে লাগায় ইমরাস। ইমরাসই তালা ভেঙ্গে দেয় এবং আমি (রাসেল) গাড়িটি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করি। এসময় অফিসের বারান্দা দিয়ে নামার সময় কয়েকজন দেখে ধাওয়া দেয়।

গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক দেওয়ান শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাসেলকে জনগন ধাওয়া করে আটক করে। এসময় তার সহযোগি ইমরাস পালিয়ে যায়। তাকে পুলিশ হেফাজতে এনে থানায় নিয়ে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg