শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

চরের মাস্টার ও তাঁর পাঠশালা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১০০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

0Shares

মহামারী করোনায় বন্ধ স্কুল, স্থবির হয়ে পড়েছে শিক্ষা। ইউনিসেফ বলছে সারা বিশ্বে প্রায় এক কোটি শিক্ষার্থী বিদ্যালয় থেকে ঝরে পড়বে। বাংলাদেশে প্রাইমারি ও মাধ্যমিক এ শিক্ষার্থীদের ৩০ শতাংশ ঝরে পড়ার আশংকা রয়েছে, বলছে গবেষণা সংস্থা সানেম।

এই করোনাকালে শিক্ষার্থী যাতে ঝরে না পড়ে এজন্য অনন্য উদ্যােগ নিয়েছেন গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়ার অজপাড়াগাঁয়ে বেড়ে ওঠা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র রাজু আহমেদ। নিজ বাড়িতে শতাধিক শিক্ষার্থীকে বিনা পয়সায় পড়াচ্ছেন, তাদের আলোকিত করতে একাডেমিক পড়ার পাশাপাশি দৌলতদিয়া চরের শিক্ষার্থীদের নিয়মিত পড়তে দেন জাতীয় ইংরেজি দৈনিক, আয়োজন করেন মেধা প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের বন্ধ থাকার কারণে অন্যান্যরা যখন অযথা সময় পার করছে, তখন সকাল বিকেলে শিক্ষার্থীদের ইংরেজি শিখার পাঠশালা করেছেন। এতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনেক উপকার হচ্ছে।

কেন এমন উদ্যোগ জানতে চাইলে রাজু আহমেদ বলেন, গত দেড়বছর ধরে স্কুল বন্ধ, পঠনপাঠন একপ্রকার বন্ধই বলা চলে। কারন অনলাইনে ক্লাস করার মতো পরিকাঠামো সকলের নেই। তাই বলে শিক্ষা থেকে শিক্ষার্থীরা পিছিয়ে থাকবে, তা তো হয় না। তাই যতটা সম্ভব ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

বলে রাখা ভালো, চরের মাস্টার শিরোনামটা ধার করেছি ‘ চরের মাস্টার ‘ টেলিফিল্ম থেকে। যেখানে টেলিফিল্মটির গল্প এগিয়েছে এক স্বপ্নবাজ তরুণকে ঘিরে যে কিনা শহরের বিলাসী জীবন ছেড়ে পাড়ি জমিয়েছিলেন অজপাড়াগাঁয়ে, যার উদ্দেশ্য গ্রামাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেয়া।
তাঁরই প্রতিচ্ছবি রাজু আহমেদ।

সমাজ বদলের নায়ক, গোয়ালন্দের আনসাং হিরো ও চরের মাস্টারের জন্য রইলো অহর্নিশ ভালোবাসা,নিরন্তর শুভকামনা।

লেখক, গাজী সাইফুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক
রাজবাড়ী টেলিগ্রাফ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg