শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঝুঁকি নিয়ে ট্রলারে পদ্মা পার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম//
দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে গত কয়েক দিন ধরেই কুয়াশায় দিনের অর্ধেক সময় বন্ধ থাকে সব ধরনের নৌযান চলাচল। এই সুযোগে বাড়তি ভাড়ায় ট্রলারে যাত্রীদের নদী পার করছে একটি চক্র। ঝুঁকি পূর্ণ এই নদী পারাপারে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রয়োজনের তাগিদে দুর্ঘটনার শঙ্কা মাথায় নিয়েই নদী পার হচ্ছে মানুষ। নৌ পুলিশ বলছে জড়িত ট্রলার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও ফেরির ভাড়া ২৫ টাকা হলেও এসব ট্রলারে নেয়া হচ্ছে একশ থেকে দেড়শ টাকা করে। কুয়াশায় নৌযান বন্ধ হয়ে গেলে ভোর থেকেই এসব ট্রলারে যাত্রী পার হয়। ইঞ্জিন চালিত এই নৌকায় যাত্রীও তুলছে ধারণ ক্ষমতার অধিক। ফলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
গার্মেন্টস কর্মী রিতা জানান, রাত থেকে গাড়িতে বসে থাকতে থাকতে অস্বস্তি ধরে গেছে, পাশাপাশি ঢাকায় গিয়ে অফিস ধরতে হবে তাই এক প্রকার বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে ট্রলারে উঠেছি।
নাম প্রকাশ না করার শর্তে ট্রলারচালক বলেন, পুলিশ ধাওয়া দিলে ট্রলার নিয়ে পালিয়ে যাই। এছাড়া দৌলতদিয়া ঘাটে দালাল আছে। তাদের ম্যানেজ করে নদীতে ট্রলার চালাচ্ছি।
এ প্রসঙ্গে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মুন্নাফ জানান, ট্রলারে পারাপার করা সম্পূর্ণ নিষেধ, ঘন কুয়াশায় ট্রলারে নদী পারাপারে নৌদূঘটনার কবলে পরে কারও প্রাণহানি ঘটতে পারে। কাজেই যারা নদীতে ট্রলারে করে যাত্রী পারাপার করবে সেই ট্রলারের মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg