শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

গোয়ালন্দ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শেখ মোঃ নজরুলের জগ মার্কার গণসংযোগ

স্টাফ রিপোর্টার / ৬২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

ফিরোজ আহমেদ, গোয়ালন্দঃ আসন্ন ১৪ ফেব্রুয়ারী গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী শেখ মোঃ নজরুল ইসলাম জগ প্রতীকে অংশগ্রহণ করছেন। তিনি পরপর তিনবারের নির্বাচিত মেয়র শেখ মোঃ নিজাম এর আপন ছোট ভাই।

শুক্রবার সকাল থেকে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে জগ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন তিনি ও তার ভাই মেয়র নিজাম সহ তার পরিবারের সদস্য, কর্মী-সমর্থকদবৃন্দ। তাদের নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

জয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যক্ত করে নির্বাচনী প্রচারণা কালে শেখ মোঃ নজরুল বলেন, সাধারন ভোটারদের ব্যাপক সাড়া ও ভালোবাসা পাচ্ছেন তিনি। তিনি আরো বলেন, পৌরবাসীর ভালোবাসায় আমি সব সময় তাদের পাশে থাকতে চাই। অসহায় লোকজন সব সময় আমাকে কাছে পাবে। আমি সবার সুখে পাশে থেকে কাজ করতে চাই।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়,আগামী ১৪ ফেব্রুয়ারী গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্টিত হবে। এতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে নজরুল ইসলাম মন্ডল এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীকে মুহাম্মদ হেলাল মাহমুদ, বর্তমান হ্যাট্রিক মেয়র শেখ মো. নিজামের আপন ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকে শেখ মো. নজরুল মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোয়ালন্দ পৌর নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৫শ ৪৮জন। এর মধ্যে পুরুষ ৮হাজার ২শ ৫৪জন এবং মহিলা ভোটার ৮হাজার ২শ ৯৪জন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg