শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

গোয়ালন্দে ৫ টি গাঁজার গাছসহ জালাল গ্রেপ্তার

Lutfor Rahman / ৩৪৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

0Shares

লুৎফর রহমান সোহাগ,

রাজবাড়ীর গোয়ালন্দে কুমড়া ক্ষেতের ভিতর থেকে ৫টি গাঁজার গাছসহ জামাল শেখ (৫০) নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ জামাল শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ৯নং ওয়ার্ডের চর মহিদাপুর গ্রামের মালেক শেখের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার এসআই ফারুক হোসেন সংগীয় ফোর্সসহ উপজেলার উজানচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড চর মহিদাপুর ১নং মজলিশপুর মৌজায় জালাল শেখ এর কুমড়া ক্ষেতের ভিতর থেকে তাকে পাঁচটি গাঁজার গাছসহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। তাকে শুক্রবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg