শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

গোয়ালন্দে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার এক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাসুম রানা (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির।

পুলিশ জানায়, মাসুম যশোর জেলার চৌগাছা থানার দিঘড়ী গ্রামের ছামাউল ইসলামের ছেলে। তিনি পেশাদার মাদক কারবারি।

ওসি জানান, মঙ্গবার দিবাগত গভীররাতে উপজেলার দৌলতদিয়া সাইন বোর্ড এলাকায় ডিউটিতে ছিলেন উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন এক ব্যাক্তি ফেন্সিডিল বহন ও বিক্রির জন্য দৌলতদিয়া উম্বার কাজী পাড়া আবু বক্কার সিদ্দিকের চায়ের দোকানের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের সামনে অবস্থান করছেন। পরে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাসুম রানা-কে আটক করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গতকাল বুধবার দুপুরের পর রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg