শিরোনাম
দৌলতদিয়ায় নৌ পুলিশের উপস্থিতিতেই ‘ফানি ভিডিও’র নামে টাকা দাবির অভিযোগ, নৌ ওসি বললেন ‘দায়িত্ব আমাদের না’ রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী

গোয়ালন্দে হেরোইনসহ উপজেলা সার্ভেয়ার আটক-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দে ১.২ গ্রাম হেরোইনসহ আশরাফুল হক (৩৭) -কে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আশরাফুল প্রায় ৩ বছর যাবত গোয়ালন্দ উপজেলা ভূমি কার্যালয়ে কর্মরত আছেন।

পুলিশ জানায়, আশরাফুল কুষ্টিয়া জেলার কুমারখালির কলোয়া গ্রামের মো. সামছুর রহমান জোহার ছেলে।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ফরহাদ হোসেন, এএসআই মো. খলিলুর রহমান, এএসআই দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোয়ালন্দ ঘাট এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান ডিউটি করাকালীন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পেছনে দৌলতদিয়া বাস টার্মিনাল হতে রেল স্টেশনগামী নুরু চেয়ারম্যানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে মোটরসাইকেল যোগে পালানোর সময় তাকে গ্রেপ্তার করে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আশরাফুলকে হেরোইনসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরের পরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরো বলেন, থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। কাউকেই ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।

এব্যাপারে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, এটা তার একান্তই ব্যাক্তিগত ব্যাপার। কেউ অপরাধ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। আশরাফুলের ক্ষেত্রে তার ব্যাতিক্রম নয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg