শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়ালন্দে হাফিজুল চেয়ারম্যানের কটুক্তির প্রতিবাদে ও দাবী বাস্তবায়নে প্রতিবন্ধীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৪৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম// রাজবাড়ীর গোয়ালন্দে বিভিন্ন সুযোগ -সুবিধা নিশ্চিতকরন ও কটূক্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রতিবন্ধীরা।
উপজেলার থ্রী স্টার প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে ১০ জানুয়ারি রোববার দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে ঢাকা খুলনা – মহাসড়কের এক পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলে। মানব বন্ধনে ৩ শতাধিক প্রতিবন্ধী অংশ নেন।
মানববন্ধন থেকে সম্প্রতি ইউএনও’র সামনে প্রতিবন্ধীদের কটুক্তি করে কথা বলায় উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুল ইসলামের প্রতি নিন্দা জানান এবং তার শাস্তির দাবি জানান।
এসময় অনেকের হাতে ফেস্টুনে লেখা শোভা পায়, ‘‘প্রতিবন্ধীদের নিয়ে কটুক্তি করায় হাফিজুল চেয়ারম্যানের বিচার বিচার চাই’’।

বক্তারা বলেন উপজেলায় সরকারি ঘর বরাদ্দ, ভিজিডির কার্ড বিতরনসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার ক্ষেত্রে প্রতিবন্ধীদের বঞ্চিত করা হচ্ছে। অথচ অনেক সামর্থ্যবানরা এ ধরনের সুবিধা পাচ্ছেন।
মানব বন্ধনে বক্তব্য রাখেন ঢাকা প্রতিবন্ধী ক্লাবের সভাপতি মো.আবুল মাষ্টার খোকন, থ্রী স্টার প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. শহীদ শেখ, সাধারন সম্পাদক মো. উজ্জল মিয়া, সাগঠনিক সম্পাদক সাজ্জাত শিকদার, মো. আশরাফ শেখ, মো. মুক্তার হোসেন, সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg