শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ

Lutfor Rahman / ১৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন। ক্রীড়া অনুরাগী এই উপজেলা নির্বাহী কর্মকর্তা সারাবছর উপজেলার বিভিন্ন এলাকায় ক্রীড়া সামগ্রী বিতরণ করে থাকেন।

বুধবার (০৪ ডিসেম্বর) বিকাল চারটায় উপজেলার বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের জন্য সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সামাদ মোল্লার নিকট দুটি ফুটবল ও একটি ব্যাটসেট প্রদান করেন। এসময় তিনি গোয়ালন্দ প্রপার হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে চারটি ব্যাট প্রদান করেন।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা খোকোনুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন প্রমূখ।

উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জীবিত করতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের আন্তরিকতা প্রশংসনীয়। নিয়মিত পরিদর্শন, পরামর্শ, মতবিনিময় সভা এবং নির্দেশনা মাধ্যমিক শিক্ষাকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, উপজেলার ৫১ টি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ করা ছাড়াও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে ফুটবল, ভলিবল ও ক্রিকেট সেট বিতরণ করা হয়েছে। এতে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে খারাপ পথ থেকে ফিরে আসবে। তিনি আরো বলেন, ‘জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনা করে থাকে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg