শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে লাথির আঘাতে হকারের মৃত্যু 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

0Shares
স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাসে উঠা নিয়ে দ্বন্দ্বে মোঃ জীবন ফকির (২০) নামে এক হকারের লাথির আঘাতে আমড়া বিক্রেতা মোঃ কেসমত শেখ (৫০) নামে অপর হকারের মৃত্যু হয়েছে।
নিহত, মোঃ কেসমত শেখ (৫০) উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়ার মৃত ভাষান শেখের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, মৃত কেসমত শেখ এবং মোঃ জীবন ফকির দুজনেই ফেরিতে হকারি করতো। আমড়া বিক্রির জন্য বাসে উঠার জেরে গত ১৭ সেপ্টেম্বর সোমবার বেলা দেড়টার দিকে দৌলতদিয়া চার নম্বর ফেরি ঘাট সংলগ্ন পল্টনের সামনে আমড়া নিয়ে বাসে উঠতে গেলে একই গ্রামের বাবু ফকিরের ছেলে মোঃ জীবন ফকির (২০) এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে জীবন ফকির সজোরে তলপেটে লাথি মারে। লাথি মারার ফলে কেসমত শেখ রাস্তায় লুটিয়ে পরে এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ে। উপস্থিত লোকজন গুরুতর অবস্থায় প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। হাসপাতাল কতৃপক্ষ জানায় লাথির আঘাতে তার পেটের নাড়ি ছিদ্র হয়ে গেছে। এরপর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৪/০৯/২০২৪ তারিখ রাত্রে ঢাকা সিটি কেয়ার হাসপাতালে নিয়ে অপরারেশন করা হয়। অপারেশন করার পর থেকেই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এরপর ঢাকা সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল শনিবার সকাল সারে আটটার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়েছে। দৌলতদিয়া নৌপুলিশ ফারি তদন্ত ও গ্রেপ্তার করবে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg