গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্প সংলগ্ন মোস্তফা মুন্সী হাই স্কুল এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউটের নাম ফলক উন্মোচন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল।আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন,মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোঃসেলিম মুন্সী, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়,পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সাধারণ সম্পাদক আকাশ সাহা, কলেজ ছাত্রলীগের সভাপতি বাবু মন্ডল সাধারণ সম্পাদক জালাল হুসাইন সাংগঠনিক সম্পাদক মিদুল হোসাইন প্রমুখ।
এ সময় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর এমডি ও মোস্তফা মুন্সী হাই স্কুল এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা মোস্তফা মুন্সি বলেন, চরাঞ্চলের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তাদের সন্তানদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। কোন সন্তান যেন সুশিক্ষা থেকে বঞ্চিত না হন তার জন্যই আমার এই স্কুল চালু করার প্রয়াস।আমি চাই তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে অনেক গৌরব অর্জন করুক।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আর বলেন, মোস্তফা মুন্সীর এমন উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিত হবে। এসময় স্থানীয় কিছু অভিভাবক বলেন আমাদের সন্তানরা অনেক দূরে স্কুলে যেতে পারে না শিক্ষা থেকে বঞ্চিত থাকে মোস্তফা মুন্সী হাই স্কুল এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট হলে আমাদের সন্তানেরা পড়ালেখা করার সুযোগ পাবেন এবং সকলেই অনেক উপকৃত হবে তারা মোস্তফা মুন্সীর সার্বিক সাফল্য কামনা করেন এবং তার জন্য দোয়া করেন।
ফিরোজ আহম্মেদ
গোয়ালন্দ প্রতিনিধি
০১৭১৫৮৩৫১৩০