শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

Lutfor Rahman / ২৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক আয়োজনে বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে বেসরকারি সংস্থা মুক্তি মহিলা সমিতির কনফারেন্স রুমে মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

দৌলতদিয়া বেসরকারি মুক্তি মহিলা সমিতি ও ন্যাদারল্যান্ড এর দাতা সংস্থা তেরে দাস হোমস এর সহযোগিতায় অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্র।

সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেঃ হাফিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, দক্ষিণ উজান চর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাফফর হোসেন, ম্যানেজার চাইল্ড প্রোটেকশন (টিডিএইচ) সুরুজিত কুন্ডু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফারহানা আক্তার, মুক্তি মহিলা সমিতির পরিচালক মর্জিনা বেগম, গোয়ালন্দ মডেল মসজিদের খতিব মুফতি আজম আহমাদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাবর আলী প্রমূখ।

বেসরকারী সংস্থা মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু সভা সঞ্চালনা করেন।

সভায় বক্তারা মানবপাচার প্রতিরোধে সমন্বিত ভাবে সকলকে কাজ করা এবং জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। সেইসাথে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে প্রশাসনের নজর বাড়ানোর তাগিদ দেয়া হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg