শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

গোয়ালন্দে বন্যা পরিস্থিতির অবনতি ও ট্রেন চলাচল সাময়িক বন্ধ

স্টাফ রিপোর্টার / ৮৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২০

0Shares

ফিরোজ আহম্মেদ।।

রাজবাড়ীর গোয়ালন্দে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় চরম দূর্ভোগে পড়েছেন চরাঞ্চলের জনগণ, সেই সাথে অতি বৃষ্টির কারণে শহর এলাকার মানুষ ও পানি বন্দি হয়ে গেছে। এদিকে গত ২ দিনে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় চরম ভোগান্তিতে আছেন চরাঞ্চলের জনগন। বন্যার পানি বিপদসীমা অতিক্রম করায় ভাংঙ্গন ঝুঁকিতে আছে একাধিক রাস্তা, ব্রিজ, কালভার্ট।

এদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । নদীর পানি বৃদ্ধির কারনে গোয়ালন্দ ঘাট রেলওয়ের লাইন পানিতে ডুবে যাওয়ায় সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ও ঘাট সূত্রে জানা যায়, ২৬ জুলাই রবিবার গত ২৪ ঘন্টায় পদ্মার পানি ৫ সে: মি: বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১৫ সে: মি : উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে গোয়ালন্দে তোরাপ শেখের পাড়া এলাকায় রেল লাইনের রাস্তা পানিতে ডুবে গেছে।
গত ২১ জুলাই থেকে বাজার ষ্টেশন থেকে গোয়ালন্দ ঘাট ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ করলেও ২৬ জুলাই থেকে গোয়ালন্দ ঘাটের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ ঘোষনা করেছে রেলওয়ে কতৃপক্ষ ।

গোয়ালন্দ ঘাট স্টেশন মাস্টার মো. আ. জলিল বলেন, নদীর পানি বৃদ্ধির কারনে রেল লাইনের রাস্তায় কয়েক টি স্থান ডুবে গেছে, পানি কমলে রাস্তা মেরামত করে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg