শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গোয়ালন্দে ফেনসিডিল ও ইয়াবাবড়ি সহ তরুণ গ্রেপ্তার-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দে ২০বোতল ফেন্সিডিল ও ৫০ পিস ইয়াবাসহ মো. রাব্বি মন্ডল (১৯) নামের এক তরুণকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় মাদক কারবারের সাথে জড়িত মো. সাহেব মৃধা (৩৫) নামের এক ব্যক্তি পালিয়ে যায়

পুলিশ জানায়, রাব্বি রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া গ্রামের সুমন মন্ডলের ছেলে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে উপজেলার দৌলতদিয়া এলাকায় ডিউটিরত ছিলেন উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান । গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে উপজেলার দৌলতদিয়া ইউপির বদন মৃধা পাড়ার সাহেব মৃধার বাড়িতে দুই ব্যক্তি মাদক বেচাকেনা করছে বলে খবর পায়। খবর পাওয়া মাত্র সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে হাতেনাতে উল্লেখিত রাব্বি মন্ডল নামের ওই তরুণকে গ্রেপ্তার করতে পারলেও বাড়ি মালিক সাহেব মৃধা পালিয়ে যায়। এসময় উপস্থিত সকলের সামনে রাব্বি মন্ডলের হাতে থাকা সিমেন্টের কাটা ব্যাগে রাখা ২০ বোতল ফেনসিডিল এবং ৫০পিস ইয়াবাবড়ি জব্দ করে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় ২০ বোতল ফেন্সিডিল ও ৫০ টি ইয়াবাবড়ি সহ রাব্বিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরের পরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরো বলেন, থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। কাউকেই ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg