শিরোনাম
পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন

গোয়ালন্দে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

Lutfor Rahman / ৩১০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে মাদক কারবারিকে আটক করতে গিয়ে ৩টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ০৭ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) রাত নয়টায় দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানতে পারে যে, গোয়ালন্দ গোধুলি পার্ক পাকা রাস্তার উপর ইয়াবা বেচাকেনা হবে। এমন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার এসআই মাহবুব এসআই জুয়েল এসআই সেলিম সঙ্গীও ফোর্সসহ মাদক ও ওয়ারেন্ট উদ্ধার অভিযানের জন্য গোধূলি পার্কের সামনে অবস্থান নেয়। এসময় ইয়াবা দেওয়ার জন্য গোধূলি পার্কের পাশে পাকা রাস্তার উপর মাদক কারবারি সাদ্দাম হোসেন মোটরসাইকেল যোগে আসে। এসময় সাদ্দাম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেল নিয়ে সম্রাট নগর বাজার এলাকায় পৌঁছে তার দোকানে মোটরসাইকেল রেখে কৌশলে দ্রুত পালিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার পিছু নিয়ে সম্রাট নগর বাজার এলাকায় পৌঁছে তার ড্রেজারের পাইপ ঘরে প্রবেশ করে সেখানে তিনটি বিদেশি পিস্তল ও গুলি দেখতে পেয়ে। উপস্থিত স্থানীয় সাক্ষীদের সম্মুখে সাদ্দামের নিজের পাইপের গুদাম ঘরে তল্লাশি করে ০৩ টি বিদেশী পিস্তল, ০৭ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিন উদ্ধার করে।

ওসি আরও বলেন, উপরোক্ত বিষয়ে থানা ও ডিবি পুলিশের সহায়তায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg