শিরোনাম
দৌলতদিয়ায় নৌ পুলিশের উপস্থিতিতেই ‘ফানি ভিডিও’র নামে টাকা দাবির অভিযোগ, নৌ ওসি বললেন ‘দায়িত্ব আমাদের না’ রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী

গোয়ালন্দে নারীসহ ৮ আসামি গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৭জন পরোয়ানাভুক্ত পলাতক আসামি, ও ১জন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

সোমবার (২০ ডিসেম্বর) এ তথ্যটি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়ার হেলাল শেখের ছেলে জালাল শেখ, আলাল শেখ, মানিক শেখ, আলতাব শেখ, তালেব শেখ, হাতেম মন্ডলপড়ার আব্বাস মণ্ডলের ছেলে কালাম মন্ডল, উত্তর দৌলতদিয়া সিদ্দিক কাজীপাড়ার মৃত মোবারকের ছেলে বরকত আলী, ও বিপ্লব বেপারীর স্ত্রী সীমা আক্তার।

থানা সূত্রে জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৭ জন পলাতক পরোয়ানাভুক্ত আসামি ও ১ জন নারী মাদক কারবারিকে ২০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে সোমবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg