শিরোনাম
রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা

গোয়ালন্দে দেশীয় অবৈধ মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৪৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম :
রাজবাড়ীর গোয়ালন্দে দেশীয় অবৈধ মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

১০ ফেব্রুয়ারি বুধবার রাত ৮ টায় দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে এক এজাহারে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হল, উত্তর দৌলতদিয়া আফসার শেখের পাড়ার মৃত আজগর আলী শেখের ছেলে মো. বাচ্চু মিয়া (৩১), উত্তর দৌলতদিয়া ওমর আলী মোল্লার পাড়ার মৃত আজগর আলী সরদারের ছেলে মো. খলিল সরদার (৩৭)।

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মামুন মিয়া ও এসআই ইনছান আলী মোল্লা সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া মডেল হাইস্কুলের পাশে আরিফের মুদি দোকানের সামনে পাকা রাস্তার পাশ থেকে দেশীয় অবৈধ মদ সরবরাহ করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল্ তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীদয় পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারকৃতদের বিরূদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg