শিরোনাম
পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার

গোয়ালন্দে গরুর খামার করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন সহোদর দুই ভাই

স্টাফ রিপোর্টার / ৭২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

0Shares

সোহাগ মিয়া (গোয়ালন্দ -রাজবাড়ী)
গাভী পালন করেই ভাগ্যের চাকা ঘুরিয়েছেন মিলন ও নিজাম নামের দুই ভাই ।তাদের ঠিকানা গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মৃর্ধাডাঙ্গা এলাকায় দরিদ্র পরিবারে তাদের জন্ম বর্তমান তারা গাভী পালন করে ভালো জীবন-যাপন করছেন।কালামের পরামর্শে ২০১৫ সাল থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে একটি দেশি জাতের গাভী কিনে গাভি পালন শুরু করেন মিলন ও নিজাম। গাভী থেকে প্রতিদিন যে দুধ পেতেন তা বিক্রি করে ঋণের কিস্তি পরিশোধের পাশাপাশি সংসারের অভাব মোচনেও ব্যয় করতে শুরু করেন। এভাবে মিলন ও নিজাম স্বপ্নগুলো ধীরে ধীরে ডানা মেলতে থাকে।২০১৭ সালে ডেইরি ফার্ম স্থাপন করেন তিনি। ফার্মের নাম দেন ‘মুকুল ডেইরি ফার্ম ’। আর এই খামার প্রতিষ্ঠায় অর্থের যোগান তারা দুই ভাই দেন । ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত পাচঁ বছরে তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে এখন তারা স্বাবলম্বী জীবন-যাপন করছেন । বর্তমানে তার খামারে ১৫টি গাভীসহ গরুর সংখ্যা২০টি। তার এই খামারে দৈনিক গড়ে ১৩০ লিটার দুধ উৎপাদন হয়। উৎপাদিত দুধ স্থানীয় বাজারসহ রাজবাড়ী জেলার বিভিন্ন মিষ্টির দোকান সহ বিভিন্ন বাজারে বিক্রি করেন। এ ছাড়া প্রতি মাসে গোবর বিক্রি করেও তার আয় হয়। মিলন ও নিজাম বলেন, ‘ইচ্ছা ও মনোবল এবং পরিশ্রম করলে সফলতা আসবেই।’তিনি জানান, তার বাৎসরিক আয় প্রায় ১৪ লাখ টাকা। বাৎসরিক ব্যয় প্রায় ১০ লাখ টাকা। আয়-ব্যয় মিটিয়ে তার বাৎসরিক নিট আয় ৪ লাখ টাকা।খামারে পাঁচজন স্থায়ী ও ছয়জন খণ্ডকালীন কর্মী কাজ করেন। খামারের পরিধি আরও বাড়াতে ৫ বিঘা জমি কেনার পরিকল্পনা হাতে নিয়েছেন। খামারটি সম্প্রসারিত হলে আরো অনেক বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে মনে করেন দুই ভাই। তারা বেকার যুবকদের উদ্দেশ্যে বলেন আপনারা বেকার সময় না কাটিয়ে উদ্যোক্তা হন বিভিন্ন কাজের উদ্যোগ নিলে আপনাদের সাফল্য অবশ্যই আসবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg