শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

গোয়ালন্দে ইয়াবা ও ৫ ভরি স্বর্নাংলকারসহ‌ গ্রেপ্তার ১

Lutfor Rahman / ৩৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও স্বর্নালংকারসহ সজল (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

গ্রেপ্তার সজল (৩৭) ঝিনাইদহ জেলার বিষয় খালি খন্দকার পাড়ার আওয়াল এর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) সোহানুর রহমান সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সংলগ্ন খোকন এর চায়ের দোকানের সামনে মহাসড়কে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে সজলের নিকট থেকে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট, সুমি জয়েলার্স লেখা স্বর্ণলংকার রাখার ব্যাগের মধ্যে পাঁচ ভরি ওজনের দূল, লকেট, বয়াসলেট পায়েল ও রোপ্য, নগদ আট হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তাছাড়া মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। গ্রেপ্তারকৃত আসামীকে আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg