শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

গোয়ালন্দে আগুনে ঘর ও পশু হারিয়ে নিঃস্ব দুই পরিবার

Lutfor Rahman / ২৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় শাহাদাৎ মেম্বার পাড়ায় আগুন লেগে গরুসহ দুটি বাড়ী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল পাঁচটার দিকে দৌলতদিয়া ৪ নং ফেরি ঘাট এলাকায় শাহাদৎ মেম্বার পাড়ার রেজাউল ও শহিদের গরুসহ দুটি বাড়ী আগুনে পুড়ে যায়।

স্থানীয়রা জানান, শহীদের বাড়ীর রান্নাঘর থেকে আগুনে সূত্রপাত ঘটে।এলাকাটি ঘনবসতি হওয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়ি রেজাউলের ঘরে। এ সময় শহীদের গোয়াল ঘরে থাকা গরু আগুনে পুড়ে যায়।পরিবারের সকলের চিৎকার চেঁচামেচিতে ৪ নং ফেরিঘাটের আশেপাশে থাকা লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে তারা ব্যর্থ হয়। এ সময় গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন কে খবর দিলে তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার বাছের আলী জানান, আমরা খবর পেয়ে দ্রুত সময় ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়েছি।

তিনি আরো জানান, গবাদি পশু ও দুটি ঘর পুড়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg