শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

গোয়ালন্দ বাসস্ট্যান্ডে যাত্রীদের স্বস্তি ফেরাতে প্রবাসীর উপহার দুই সিলিং ফ্যান

স্টাফ রিপোর্টার / ৪৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার “গোয়ালন্দ বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে গরমের যন্ত্রণা থেকে যাত্রীদের রেহাই দিতে সৌদি আরব প্রবাসী জয়নুদ্দিন কাজী উপহার দিয়েছেন দুটি সিলিং ফ্যান।
২৩ জুলাই (বুধবার) সকালে ফ্যান দুটি ইলেকট্রিক মিস্ত্রির মাধ্যমে ছাউনিতে স্থাপন করা হয়। পরে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফ্যান দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা।
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সোহেল রানা চৌধুরী, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য খবির সরদার, পৌর কৃষকদলের নেতা আলী আকবর সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। সাংবাদিক সোহেল রানা চৌধুরী তাঁর ফেসবুক আইডিতে যাত্রী ছাউনির ময়লা-আবর্জনা ও প্রচণ্ড গরমে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। পোস্টটি চোখে পড়ে সৌদি প্রবাসী জয়নুদ্দিন কাজীর। তখনই তিনি ছাউনিতে সিলিং ফ্যান উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং তা বাস্তবায়ন করেন।
ফরিদপুরগামী যাত্রী সাথী বেগম বলেন, “প্রতিদিন আমাদের এখানে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে হয়। গরমে খুব কষ্ট হতো। এখন ফ্যানের বাতাসে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি।”
সাংবাদিক রানা চৌধুরী বলেন, “আমার ফেসবুক পোস্টের পর পৌর কর্তৃপক্ষ দ্রুত ময়লা পরিষ্কার করেছে। এরপরই প্রবাসী জয়নুদ্দিন কাজী ফ্যান দিয়ে মানবিক দায়িত্ব পালন করেছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা বলেন, “মানবিক যেকোনো উদ্যোগে আমরা পাশে থাকব। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়ায়।”

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg