শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

Lutfor Rahman / ৩৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার;

ঐতিহ্যবাহী সংগঠন গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে বৈশাখী টেলিভিশনের রাজবাড়ী ও দৈনিক সমকালের গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদার এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের রাজবাড়ী সংবাদদাতা শহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত গোয়ালন্দ প্রেসক্লাবের ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মো. নাহিদুর রহমান।

কমিটির অন্যান্য পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে-সহ সাধারণ সম্পাদক পদে নয়াদিগন্তের গোয়ালন্দ প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাস, কোষাধ্যক্ষ পদে আমার দেশের গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক পদে গণমুক্তির গোয়ালন্দ প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ এবং প্রচার সম্পাদক পদে সময়ের কণ্ঠস্বরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি লুৎফর রহমান।

সহ-সভাপতি পদে হয়েছে সরাসরি ভোট। এতে ১৮ ভোটের মধ্যে সর্বোচ্চ ১৩ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছে দৈনিক ইনকিলাবের রাজবাড়ী প্রতিনিধি মো. নজরুল ইসলাম। ১২ভোট পেয়ে ২নং সহ-সভাপতি নির্বাচিত হয়েছে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আমিনুল ইসলাম রানা।

নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, সংগঠনের ঐতিহ্য রক্ষা ও সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। তারা সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg