শিরোনাম
রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫৫ কোটি টাকার বাজেট ঘোষণা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য বিভিন্ন খাতে ৫৫ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৯৭১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল।

বাজেট ঘোষণায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন, শিক্ষক, গণমান্য ব্যক্তিবর্গ, সংবাদকর্মীরা উপস্থিত থেকে বাজেটের বিভিন্ন খাতে বরাদ্দ সম্পর্কে অবগত হন।

প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৯৯ লাখ ৮৫ হাজার ৩২৫ টাকা, ব্যয় হিসেবে ৩ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে ১২ লাখ ৫৫ হাজার ৩২৫ টাকা।

উন্নয়ন ও প্রকল্প খাতে আয় ধরা হয়েছে ৫১ কোটি ১৫ লাখ ১০ হাজার ৭ টাকা, ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন উদ্বৃত্ত ধরা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৭ টাকা।

বাজেটের মূলধন থেকে আয় দেখানো হয়েছে ৩৯ লাখ ৮৯ হাজার ৬৩৯ টাকা। মূলধন থেকে ব্যয় হিসেবে ধরা হয়েছে ২৫ লাখ টাকা। মূলধন খাতে উদ্বৃত্ত ধরা হয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৬৩৯ টাকা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg