শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

গোয়ালন্দ ঘাট থানার পাশে জুয়েলার্সে চুরি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

স্টাফ রিপোর্টার / ৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার প্রবেশপথের পাশেই অবস্থিত বিপাশা জুয়েলার্সে সংঘটিত হয়েছে চুরির ঘটনা। এতে নগদ অর্থ ও বিপুল পরিমাণ রুপার গহনা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে বুধবার (২৯ এপ্রিল) রাতের কোনো এক সময়, যা থানার মাত্র প্রায় ১৫০ ফুট দূরে অবস্থিত দোকানটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

দোকান মালিক বাবলু বেপারী জানান, প্রতিদিনের মতো রাত ৯টার দিকে দোকান বন্ধ করে শাটারে তালা লাগিয়ে তিনি বাড়ি চলে যান। পরদিন সকাল ১০টার দিকে এসে তিনি দেখেন, দোকানের শাটারটি অস্বাভাবিকভাবে বাঁকা হয়ে আছে। পরে ভেতরে ঢুকে দেখতে পান, শোকেসের দুটি তালা ভাঙা এবং সেখানে থাকা ৯০ থেকে ১০০ ভরি রুপার গহনা উধাও। এছাড়া ড্রয়ারে থাকা প্রায় ৫ হাজার টাকাও চুরি হয়েছে। তার দাবি, সব মিলিয়ে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এদিকে স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে বিস্ময় দেখা দিয়েছে। তাদের মতে, দোকানের শাটার যেভাবে বাঁকা হয়েছে, তাতে স্বাভাবিকভাবে ভেতরে প্রবেশ করা কঠিন। ফলে কীভাবে চুরির ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশের দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে রহস্য উদঘাটন হতে পারে বলে ধারণা করছেন তারা।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোর শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg