শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার 

Lutfor Rahman / ৩৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার;

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম ফরিদকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শনিবার (০৩ মে) দুপুরে উপজেলার দৌলতদিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ফরিদুল ইসলাম ফরিদ (৪৬) গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি এলাকার মো. গিয়াস উদ্দিন শেখের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ১০ ডিসেম্বর উপজেলার দেবগ্রাম এলাকার মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও ৩০০/৪০০ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। ওই মামলার সন্দিগ্ধ হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে ফরিদুল ইসলাম ফরিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আজ শনিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg