শিরোনাম
বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গুর বিপদচিহ্ন চিহ্নিত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ রাজবাড়ী জেলা প্রশাসনের দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অগ্রগতি, অবকাঠামো সমস্যার সমাধানের আশ্বাস রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকদের হাজিরায় কড়াকড়ি, দেরি হলেই শোকজ

গোয়ালন্দে ৮ বালিকা ক্রীড়াবিদের হাতে সাইকেল তুলে দিলেন ইউএনও সাথী দাস

স্টাফ রিপোর্টার / ৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দূরবর্তী এলাকা থেকে নিয়মিত ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণকারী ৮ জন বালিকা শিক্ষার্থীর যাতায়াত সহজ করতে তাদের হাতে ৮টি বাইসাইকেল তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে গোয়ালন্দ উপজেলা ক্রীড়া পরিষদের আয়োজিত এক অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা পরিষদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

উপহারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে গোয়ালন্দ প্রপার হাইস্কুলের ২ জন এবং দৌলতদিয়া মডেল হাইস্কুলের ৬ জন ছাত্রী রয়েছেন। তারা দূর-দূরান্ত থেকে এসে উপজেলা ক্রীড়া পরিষদের বিভিন্ন প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছিলেন। তাদের যাতায়াতের কষ্ট লাঘব এবং খেলাধুলায় আরও উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, মেয়েদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। এই বাইসাইকেল তাদের নিয়মিত অনুশীলন ও বিদ্যালয়ে যাতায়াত সহজ করবে এবং তাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

এ সময় গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং উপজেলা ক্রীড়া পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg