শিরোনাম
বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গুর বিপদচিহ্ন চিহ্নিত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ রাজবাড়ী জেলা প্রশাসনের দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অগ্রগতি, অবকাঠামো সমস্যার সমাধানের আশ্বাস রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকদের হাজিরায় কড়াকড়ি, দেরি হলেই শোকজ

গোয়ালন্দে ১২ মামলার আসামি রোজিসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গোয়ালন্দঘাট থানা পুলিশের যৌথ অভিযানে ২০০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রোজি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলেন,উত্তর দৌলতদিয়ার পোড়াভিটা এলাকার মৃত আব্দুল গনির ছেলে আরিফ কাজীর স্ত্রী মোছা. রোজি বেগম (৫০), একই এলাকার মৃত আইয়ুব ফকিরের মেয়ে নিশি আক্তার (৪২) এবং উত্তর দৌলতদিয়া বাজার এলাকার মোসলেম আলী মোল্লার ছেলে আখের আলী (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও গোয়ালন্দঘাট থানা পুলিশের একটি দল পোড়াভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ২০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, রোজি বেগম দীর্ঘদিন ধরে দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে মাদকসহ তাকে একাধিকবার গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা বিচারাধীন রয়েছে।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দঘাট থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হচ্ছে।  তিনি আরও জানান, দৌলতদিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg