শিরোনাম
পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার

গোয়ালন্দে র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

Lutfor Rahman / ৩০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার;

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ফরিদপুর চাঞ্চল্যকর অটোচালক ফরহাদ প্রামানিক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ফরিদ পুর সিপিসি-৩ র‌্যাব-১০ কোম্পানি অধিনায়ক এস এম হাসান সিদ্দিক।

গ্রেপ্তার বাদশা গাজী (২৫) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কাজী পাড়া এলাকার কুদ্দুস গাজীর ছেলে।

এর আগে গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জানুয়ারি সকাল এগারোটায় ফরহাদ তার বাবার অটোরিকশা চালানোর জন্য নিয়ে বের হয় এরপর সারাদিন শেষে রাত সারে আটটায় তার ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোজাখুজি করার পর পরের দিন ৩১ জানুয়ারি দুপুর ১২ টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কাচারীটেক এলাকায় জনৈক হাকিম মোল্লার কলাবাগানের ভিতরে কলাপাতা দিয়ে ঢাকা প্লাস্টিকের রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ফরহাদের মৃতদেহ পাওয়া যায়। তার বাবা বাদি হয়ে ঐদিন থানায় মামলা করে। এই মামলার তদন্তে র‌্যাব নেওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় গত শনিবার আসামিকে গ্রেপ্তার করে।

প্রেসনোটে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামি বাদশা গাজী (২৫) এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি। এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg