শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

গোয়ালন্দে রাসেল ভাইপার আতঙ্ক: কৃষকদের সুরক্ষায় গামবুট বিতরণ

Lutfor Rahman / ৪০৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের চরাঞ্চলের কৃষকদের মাঝে গামবুট বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৭ মে) দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের চর হামিদ মৃধার হাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ১৫০ জন কৃষকের হাতে ১৫০ জোড়া গামবুট তুলে দেওয়া হয়।

সাম্প্রতিক সময়ে ওইসব এলাকায় রাসেল ভাইপার সাপের উপস্থিতি ও কামড়ে আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে কৃষকদের সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠে কাজ করার সময় মাটির সংস্পর্শে না গিয়ে যেন কৃষকেরা নিরাপদ থাকতে পারেন সেই লক্ষ্যেই এই গামবুট বিতরণ করা হয়।

গামবুট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। তিনি বলেন, চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের আতঙ্ক বাড়ছে। তাই কৃষকদের সুরক্ষায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. খোকন উজ্জামান, উপজেলা পাট কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, রাসেল ভাইপার বা স্থানীয়ভাবে পরিচিত চন্দ্রবোড়া সাপের কামড়ে ইতোমধ্যে কয়েকজন কৃষক আহত হয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন, এবং পর্যায়ক্রমে সচেতনতামূলক কার্যক্রম ও প্রতিরোধমূলক সরঞ্জাম বিতরণ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg