শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

গোয়ালন্দে মুঠোফোনে নেট ব্যবসায়ীকে হত‍্যার হুমকি, থানায় অভিযোগ দায়ের

Lutfor Rahman / ৪৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

0Shares

রাজু আহমেদ, রাজবাড়ী,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের অম্বলপুর এলাকায় অজ্ঞাত একটি নাম্বার থেকে তানভীর রাসেল নামে একজন যুবককে হত‍্যা করে মেরে ফেলানোর ভয়ভীতি দেখানো হয়েছে। এ ব‍্যাপারে ভুক্তভোগী যুবক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী যুবক তানভীর রাসেল (২৭) গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের অম্বলপুর গ্রামের মো. শাজাহান শেখের ছেলে। তিনি পেশায় একজন বিকাশ ও নেট ব্যবসায়ী।

এ বিষয়ে ভুক্তভোগী যুবক ও থানা সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট শনিবার রাত ৯ টার দিকে ভুক্তভোগী তানভীর রাসেল ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালী অম্বলপুর হ‍্যাচারীর শেষ মাথায় থাকাকালীন সময়ে অজ্ঞাত পরিচয়ে +৮৮০৯৬৩৮৩৪২৮০১ নম্বর হতে ভুক্তভোগীর মুঠোফোন নম্বারে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগিলাজসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগী কোন উপায় না পেয়ে ওইদিন রাতেই গোয়ালন্দ ঘাট থানায় হাজির হয়ে উপরোক্ত বিষয়ে অভিযোগ দায়ের করেন।

এ ব‍্যাপারে ভুক্তভোগী তানভীর রাসেল এর কাছে ঘটনার কথা জানতে চাইলে তিনি বলেন, আমি একজন নির্ভেজাল মানুষ। আমার জানা মতে আমার কোনো শত্রু নেই তবে গত ৯ আগস্ট অজ্ঞাত একজন তার পরিচয় গোপন করে আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং আমার পরিবারসহ সকলকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি আরও বলেন, আমাকে কাটাখালী মোড়, অন্তর মোড় নদীর পাড় এবং পৌর জামতলা যেখানে পাবে সেখানেই কুপিয়ে মেরে ফেলবে। এমনকি যেকোনো সময় গুলি করে মেরে ফেলারো হুমকি দেয়।

এ বিষয় গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত মো. রাশিদুল ইসলাম জানান, তানভীর রাসেলকে ফোন দেয়ার হুমকির লিখিত অভিযোগ পেয়েছি। যে নাম্বার থেকে ফোন দিয়ে হুমকি দেয়া হয়েছে সেই নাম্বার ব্যবহারের প্রকৃত মালিক কে খুঁজে বের করার জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আমরা আশা করি আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg