শিরোনাম
গোয়ালন্দে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের সচেতন করলেন ওসি পাংশায় সচল পাইপগান ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার পাংশায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা মোন্তাজ গ্রেপ্তার রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে অবৈধভাবে সার পাচারের সময় ভ্যান জব্দ, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা কালুখালী ইউএনও কার্যালয়ে ঘুষ নেওয়ার অভিযোগ, প্রশাসনিক কর্মকর্তা বদলি দৌলতদিয়ায় ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে জিওব্যাগ, পরিদর্শনে ইউএনও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোত, নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেল ফেরি

গোয়ালন্দে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের সচেতন করলেন ওসি

স্টাফ রিপোর্টার / ১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের নিয়ে এ সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আলোচনায় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন ভূমিকা পালন এবং জীবনের লক্ষ্য অর্জনে করণীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন ওসি মো. সফিকুল ইসলাম।

মাদক প্রসঙ্গে ওসি বলেন, মাদক কারবারিদের প্রধান লক্ষ্য থাকে তরুণ প্রজন্ম। তাই তরুণদের নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে ভূমিকা রাখতে হবে। মাদক বন্ধে প্রথমে মাদকসেবীদের মাদক থেকে দূরে রাখার উদ্যোগ নিতে হবে।

একই সঙ্গে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের নিরুৎসাহিত করতে প্রথমে সচেতন করতে হবে। এতে কাজ না হলে সতর্ক করা এবং প্রয়োজন হলে সামাজিকভাবে দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন তিনি। সবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে প্রশাসনের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমানে মাদক আমাদের সমাজের জন্য বড় একটি হুমকি। তোমাদের মাধ্যমেই আগামীর সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে। তাই নিজেদের ভবিষ্যৎ গড়তে সঠিক পথে থাকতে হবে এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে।

উন্মুক্ত আলোচনা সভায় গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম, এম আবদুল বাতেন নোমান, মো. আব্দুল্লাহ মাসুম, মেজবাহ উদ্দিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

আলোচনায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে পরিচালিত করার পাশাপাশি অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয় সুধীমহল ও অভিভাবকরা। তারা ওসির এ উদ্যোগকে সাধুবাদ জানান।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে পরিচালিত করতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানে শিক্ষার্থীরা উপকৃত হওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সচেতন হয়। বিশেষ করে ইভটিজিং ও মাদক বিষয়ে তাদের মধ্যে সচেতনতা তৈরি হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg