স্টাফ রিপোর্টার;
রাজবাড়ীর গোয়ালন্দে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (০৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাংলাদেশ হ্যাচারীজের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলা জেলার লালমোহন উপজেলার পশ্চিম চরমেদ গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. নাজিম উদ্দিন (২৫), ফরিদপুর জেলার কোতয়ালী থানার গোয়ালেটিলা গ্রামের মো. জাফরের ছেলে মো. সুমন (২২), বরিশাল জেলার উজিরপুর উপজেলার গাজিরপাড় গ্রামের বাবলু বেপারীর ছেলে শুভ বেপারী (২৮)।
গোয়লন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুইটি সুইচ গেয়ার চাকুসহ ওই ৩জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়। শনিবার দুপুরে তাদেরকে রাজবাড়ীর আদালতে প্রেরন করা হয়েছে।