শিরোনাম
গোয়ালন্দে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক গোয়ালন্দে ফিরোজ শরীফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন গোয়ালন্দ পৌর সুপার মার্কেটের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক গোয়ালন্দে পুলিশের তৎপরতায় পরিবারের কাছে ফিরল মাগুরার ৫ শিশু রাজবাড়ী জেলা পুলিশ পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কালুখালীতে তিন নারীকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, ৩৭৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১ গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী

গোয়ালন্দে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার / ২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করতে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি গোয়ালন্দ উপজেলা কার্যালয়, গোয়ালন্দ পৌরসভা, গোয়ালন্দ ঘাট থানা, উপজেলা ভূমি অফিস, উপজেলা কৃষি অফিস, উপজেলা সমাজসেবা কার্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোর ফাইলপত্র ও দাপ্তরিক নথি পর্যালোচনা করেন। একই সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, দাপ্তরিক কার্যক্রম এবং সাধারণ মানুষকে দেওয়া সরকারি সেবার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় তিনি সরকারি দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ ছাড়া উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা এবং সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন ভাতাভোগীর কাছে নির্ধারিত সময়ে সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা, সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সরকারি সেবা পান, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এ জন্য তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg